ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৬:০৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে জঙ্গি ধরবে নারী সেনারা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৮ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার

ভারতে জঙ্গি ধরতে সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগ দেয়া হবে। দেশটির বিভিন্ন রাজ্যের উপত্যকাজুড়ে ছড়িয়ে রয়েছে জঙ্গিরা। তাদের গোপন ডেরা থেকে খুঁজে বের করে মারার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তবে অনেক সময় নানা কৌশলে সেনাদের হাত থেকে পালিয়ে যায় তারা। বোরখায় মুখ ঢেকে উধাও হয়ে যায়। এবার জঙ্গিদের সেই গোপন কায়দা পণ্ড করে তাদের হাতে নাতে ধরতে নতুন পরিকল্পনা নিলো সেনাবাহিনী।

 

বোরখার তলা থেকে জঙ্গিদের টেনে আনতে এবার নারী বাহিনীকে কাজে লাগাবে সেনাবাহিনী। এর জন্য প্রচুর পরিমাণ নারী নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। সামনের মাস থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই সেনা জওয়ানরা বোরখা খুলতে বলতে পারে না। সেক্ষেত্রে নারীদেরই প্রয়োজন হবে।

 

সেনাবাহিনীর দাবি, টহলদারির কাজে যে মেয়েদের দরকার, তা টের পাওয়া যাচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। সময়ের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিবাহিনী কৌশল বদলাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিতে হচ্ছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীর উপর পাথর হামলা তো বটেই, এমনকী বড়সড় নাশকতার কাজেও নামানো হচ্ছে নারীদের। বোরখার আড়ালে অস্ত্র পাচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় ভারতিয় সেনাবাহিনী।


২০১৫ সাল থেকে দেশটিতে নারীদের ফ্রন্টলাইনে মোতায়েনের বিষয়টি অনুমোদিত হয়। যেখানে গুলি-গোলা, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা, সেই কাশ্মীরে নারীদের টহলদারি বাহিনীতে নিয়োগ নিয়ে একাংশের মধ্যে প্রশ্ন তো আছেই। যদিও সেনাবাহিনীর দাবি, একই রকমের কাজে নারীদের নিয়োগ করা হচ্ছে ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে। ফলে ভারতেও এই ভূমিকায় নারীদের দেখা যাওয়া অস্বাভাবিক কিছু নয়।