ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৫৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ভারতে ট্রাক্টর ট্রলি পুকুরে পড়ে নারী-শিশুসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে একটি ট্রাক্টর ট্রলি উল্টে ও পুকুরে পড়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ ঘটনায় আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) তীর্থযাত্রা শেষে ফেরার পথে উত্তর প্রদেশের কানপুর জেলায় একটি ট্রাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার সময় কানপুরের ঘটামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বলছে, ট্রাক্টরটিতে মোট ৫০ জন আরোহী ছিলেন। তারা উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ট্রাক্টর ট্রলিটি উল্টে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির কার্যালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে।’

এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অপরদিকে, যোগী আদিত্যনাথ উদ্ধারকাজের তদারকি করার জন্য মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে দুর্ঘটনাস্থলে পাঠান। পাশাপাশি যাতায়াতের জন্য ট্রাক্টর ট্রলি ব্যবহার না করার আহ্বানও জানান রাজ্যবাসীর কাছে।