ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে ট্রাম্পকন্যা ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প বার্ষিক বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারত পৌঁছেছেন। মঙ্গলবার ভারতিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান।


ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরে মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এর আয়োজন করেছে।


মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ইভাঙ্কা সোমবার রাতে ভারতে পৌঁছান।


তিন দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইভাঙ্কা। এই প্রথমবারের মতো সম্মেলনটি দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ২৮-৩০ নভেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন হবে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশনসে।


এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘আগে নারী, সমৃদ্ধি সকলের’ এবং এতে ১২শ’ তরুণ উদ্যোক্তা অংশ নিচ্ছে। এদের অধিকাংশই নারী।


ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নগরীতে অতিরিক্ত ১০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।


খবরে বলা হয়, আশা করা হচ্ছে সফরকালে ইভাঙ্কা এ প্রাচীন নগরীর পাশাপাশি হায়দ্রাবাদের প্রতীক চারমিনার পরিদর্শন করবেন।

ভারতে পৌঁছানোর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভাঙ্কা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। আমাদের একসঙ্গে অনেক কিছু করার আছে। নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, অর্থনৈতিক অগ্রগতি এগিয়ে নেওয়াসহ উভয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে পারি আমরা।

সাক্ষাৎকারে তিনি ভারতের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের প্রতি নিজের ভালো লাগার কথা জানান।