ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৪:৫৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ভারতে তিনশো ছাড়াল করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ভারতে তিনশো ছাড়াল করোনায় মৃত্যু

ভারতে তিনশো ছাড়াল করোনায় মৃত্যু

প্রতিবেশী রাষ্ট্র ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা এক হাজার থেকে ৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল মাত্র দু’সপ্তাহে। আজ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৯৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে গোটা দেশে আক্রান্তের সংখ্যা এখন মোট ৯ হাজার ১৫২। দেশে মৃত্যু হয়েছে মোট ৩০৮ জনের। এর মধ্যে কেবল মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৩৫ জন।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে। এর মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজারের সামান্য কম। এবার সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। অবশ্য নবান্ন জানিয়েছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। মৃত্যু হয়েছে ৭ জনের।

গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ১ হাজার ৯৮৫ জনের সংক্রমণ ধরা পড়েছে ওই রাজ্যে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংক্রমিত ১ হাজার ১৫৪ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে ১ হাজার ৪৩ জনের। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় বিরুদ্ধে লড়াইয়ে জয়ও পেয়েছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসাব বলছে, ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্তের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর পরেই রয়েছে রাজস্থান। সেখানে ৮০৪ জনের করোনা ধরা পড়েছে। মরুরাজ্যের পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশ (৪২৭)-এর অবস্থাও উদ্বেগ তৈরি করেছে।

কেরালা (৩৭৬)-এর পরিস্থিতি প্রাথমিকভাবে কিছুটা উদ্বেগ তৈরি করলেও, এখন সেখানে সংক্রমণে অনেকটাই লাগাম টানা গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও মিজোরামেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে অন্যান্য রাজ্যের তুলনায় সেখানকার ছবিটা অনেক ভাল।