ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৫:২১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ভারতে নারী কংগ্রেসের সাধারণ সম্পাদক রূপান্তরকামী অপ্সরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

রাহুল গান্ধীর সঙ্গে অপ্সরা রেড্ডি। ছবি : সংগৃহিত

রাহুল গান্ধীর সঙ্গে অপ্সরা রেড্ডি। ছবি : সংগৃহিত

ভারতে নারী কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন রূপান্তরকামী অপ্সরা রেড্ডি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পুরুষ থেকে নারী হয়ে ওঠা অপ্সরাকে দলের নারী শাখায় এ দায়িত্ব দিয়েছেন। 

মঙ্গলবার তাকে জাতীয় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে।
 
এই প্রথম ভারতের কোনো জাতীয় রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন এক রূপান্তরীত নারী। কংগ্রেসে যোগ দেওয়ার আগে অপ্সরা তামিলনাড়ু ভিত্তিক রাজনৈতিক দল এআইএডিএমকে’র মুখপাত্র ছিলেন।

অপ্সরা রেড্ডি একজন সাংবাদিক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজি দৈনিকে সাংবাদিক ও সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 

অপ্সরা বলেন,আসলে আমার সবসময়ই মনে হতো , আরও বড় কিছু করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। যেখানে আমি বৃহত্তর সমাজের জন্য নীতিগত কিছু বদল ঘটাতে পারো।আর এ চিন্তা থেকেই কংগ্রেসে যোগ দেয়া।

বিবিসি বাংলা