ভারতে নারীসহ ছয় বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৬ অক্টোবর) বিএসএফের ১৫৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান। তারা সবাই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।
ত্রিপুরা পুলিশের একাধিক সূত্র বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। এর আগে, তিনি বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
এরপর তিনি ও অন্যরা আগরতলায় যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।
ত্রিপুরা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা জলপাইগুড়ি জেলার দালালকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন। কিন্তু তাদের ছবি আগেই ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।
বর্তমানে আমবাসা সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় গ্রেপ্তার ছয় বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ সদস্যরা। বিএসএফ বলেছে, জিজ্ঞাসাবাদ শেষে ওই বাংলাদেশিদের আমবাসা থানা পুলিশের হস্তান্তর করা হবে। একই সঙ্গে আগামীকাল (সোমবার) তাদের আদালতে তোলা হবে।
অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











