ভারতে পর্যটকবাহী নৌকাডুবি, শিশুসহ মৃত ২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের কেরালায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু।
রোববার মধ্যরাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে রোববার সন্ধ্যা ৭টায় সেখানে একটি জলাশয়ে হাউসবোটে আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন।
পর্যটকবোঝাই নৌকাটি হঠাৎ উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, প্রায় ৪০ যাত্রী নিয়ে ছোট নৌকাটি ভার সামলাতে না পেরে উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে পাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।
কেরালার পর্যটন মন্ত্রী জানান, হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে, এই দুর্ঘটনায় রোববার রাতে শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে মৃতদের পরিবার প্রতি ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






