ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৮:০৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভারতে পুরুষের চেয়ে নারীর বেতন কম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

ভারতের নারীরা পুরুষদের থেকে ১৬ শতাংশ কম বেতন পান। একই কাজ, একই পরিশ্রম৷ অথচ স্রেফ মেয়ে বলে তারা পুরুষদের তুলনায় কম বেতন পান৷ খুব কম নারীই আছেন যারা পুরুষদের চেয়ে মোটা টাকা মাইনে পান৷ বলছে এক সমীক্ষা৷

 

কর্ন ফেরি নামে এক সংস্থার রিপোর্ট বলছে, ভারতে মেয়েরা পুরুষদের তুলনায় গড়ে ১৬.১ শতাংশ কম বেতন পান৷ একই কোম্পানিতে একই পোস্টে দু’জন কাজ করছে অথচ মেয়ের তুলনায় ছেলেটির মাইনে অনেক বেশি৷ কিন্তু বাইরের দেশগুলিতে নারী ও পুরুষদের মধ্যে বেতন বৈষম্যের ফারাক অনেকটাই কম৷

 

সমীক্ষায় বলা হয়েছে অনেক উন্নত দেশগুলিতে এই বেতন বৈষম্যের ফারাক কমে হয়েছে ১.৫ শতাংশে৷ তবে এটাও ঠিক বেশ কিছু উন্নত দেশে এই ফারাক প্রকট৷

 

৫৩টি দেশের ১৪ হাজার ২৮৪টি দেশের ১২.৩ মিলিয়ন কর্মচারির উপর এই সমীক্ষা চালিয়েছে কর্ন ফেরি৷ এরপর চলে চুলচেরা বিশ্লেষণ৷ তাতে দেখা গিয়েছে, চিনে এই বেতন বৈষম্য অনেকটাই কম৷ সেখানে এই বৈষম্য ১২.১ শতাংশ৷ আবার ব্রাজিল, জার্মানি, ব্রিটেন এমনকী আমেরিকার মতো দেশে এই বেতন বৈষম্য অনেক৷ ব্রাজিলে নারী ও পুরুষদের মধ্যে বেতনের ফারাক ২৬.২ শতাংশ৷ জার্মানিতে ১৬.৮ শতাংশ, ব্রিটেনে ২৩.৮ শতাংশ এবং আমেরিকায় ১৭.৬ শতাংশ৷



বিশ্লেষকদের মতে, বেতন বৈষম্য এখনও ভারতের একটি বড় সমস্যা৷ কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব৷ নারীদের আরও বেশি করে ক্ষমতাশালী পদে নিযুক্ত করা হলেই এটা সম্ভব৷