ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:৩৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ভারতে মাদার তেরেসা মিশনারিতে শিশু বিক্রি, আটক তিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০০ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

সম্প্রতি ১৪ দিন বয়সী শিশু বিক্রির অভিযোগে ভারতের মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটিতে কর্মরত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

 

একই ঘটনায় কেন্দ্রের আরও দু’জন মহিলা কর্মীকেও আটক করা হয়েছে। শিশু বিক্রির আরও সম্ভাব্য অভিযোগ নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



ঝাড়খন্ডের শিশু কল্যাণ কমিটি (সি ডবলিউ সি) এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করে। অভিযোগ জানানোর পরই পুলিশ এ ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে।


ঝাড়খন্ডের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি যে ওই কেন্দ্র থেকে এর আগেও অনেক শিশুকে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। পুলিশ এখন ওই বিক্রি হওয়া শিশুদের মায়েদের নামের তালিকা বের করে এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।



ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত মিশনারিজ অব চ্যারিটির ওই সেন্টার থেকে পুলিশ ১ লক্ষ ৪০ হাজার ভারতীয় রুপিও উদ্ধার করেছে, যা শিশু বিক্রির অর্থ বলে তাদের সন্দেহ।



ঝাড়খন্ডে সরকারের শিশু কল্যাণ কমিটির প্রধান রূপা কুমারী জানান, মিশনারিজ অব চ্যারিটি থেকে কর্মীরা উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে সদ্যজাত একটি শিশুকে ১ লক্ষ ২০ হাজার রুপিতে বিক্রি করেছে - আমরা এখন এই অভিযোগের তদন্ত করছি।



তবে ওই দম্পতি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, সেন্টারের হাসপাতালের উন্নয়নের জন্যই না কি ওই টাকা তারা দান করেছিলেন।



এর আগেও ভারতের বিভিন্ন শহরে নি:সন্তান দম্পতিদের কাছে ওই সেন্টার থেকে ৫০ থেকে ৭০ হাজার রুপির বিনিময়ে শিশুদের বিক্রি করা হয়েছে বলেও কমিটি জানতে পেরেছে।



১৯৯৭ সালে প্রয়াত মাদার তেরেসা আজ থেকে ৬৮ বছর আগে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। নোবেল পুরস্কারজয়ী মাদারের প্রতিষ্ঠিত ওই সংস্থার বিশ্ব জুড়ে অজস্র কেন্দ্রে তিন হাজারেরও বেশি সন্ন্যাসিনী যুক্ত আছেন।

সূত্র - বিবিসি বাংলা