ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে মুসলিম তরুণের সঙ্গে দেখা করায় মেয়েদের উপর হামলা

বিবিসি | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার

ভারতে দুইজন মেয়ে শিক্ষার্থী একদল লোকের হামলার শিকার হয়েছে, কারণ তারা দুজন মুসলিম তরুণের সঙ্গে দেখা করেছিল বলে পুলিশ জানিয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরের একটি থিম পার্কে এই ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, তারা তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা একটি ডানপন্থী গ্রুপের সাথে সম্পৃক্ত।

ওই ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনেকে একে `মরাল পুলিশিং` বলেও বর্ণনা করছেন।

ভারতের গণমাধ্যম বলছে, ওই ছাত্রছাত্রীরা একই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ বলছে, পার্কের ভেতরে প্রথমে কয়েকজন ব্যক্তি ওই শিক্ষার্থীদের টার্গেট করে। পরে তারা ডানপন্থী ওই গ্রুপের লোকজনকে ডেকে আনে। তারা এসেই ওই মেয়েদের ধরে মারধর শুরু করে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের তারা দফায় দফায় মারছে, ধমকাচ্ছে, আর বার বার তাদের বাবা-মাকে আসার জন্য ফোন করতে বলছে। এমনকি যখন তাদের পুলিশ পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছে, তখনো তাদের চিৎকার করে গালাগালি করছিল ওই ব্যক্তিরা।

পুলিশ বলছে, এ ঘটনায় আরো কয়েকজন গ্রেপ্তারের জন্য তারা খুঁজছে।

ম্যাঙ্গালোরে এ ধরণের ঘটনা এর আগেও ঘটেছে। যার মধ্যে রয়েছে বারে এবং বাড়ির পার্টিতে মেয়েদের উপর হামলা আর হিন্দু সহকর্মীদের দ্বারা মুসলিম যুবককে মারধর করার মতো ঘটনা।