ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ভারতে সড়ক দুর্ঘটনা ৮ নারী যাত্রীসহ ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বীরভূমে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে নয় অটো যাত্রীর। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটে রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে।

এখন পর্যন্ত আট নারী যাত্রীসহ নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, চালকসহ মৃতরা সকলেই অটোর যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে এসেছেন এসডিপিও। ঠিক কী কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন নয় জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী। 

পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তারা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতদের বাড়ি রামপুরহাট ১ নম্বর ব্লকের পারকান্দি গ্রামে। তারা দলবেঁধে ধান পোঁতার কাজ সেরে গ্রামে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।