ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ভারতে ৪১ শতাংশ কিশোরী বিবাহিত

আপডেট: ০৬:০১ পিএম, ৩ মে ২০১৫ রবিবার

বাল্য-বিবাহউইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতে ৪১ দশমিক ৩ শতাংশ মেয়ের ১৯ বছর বা এর চেয়ে কম বয়সে বিয়ে হয়। দেশটির ২০১১ সালের আদমশুমারিতে প্রাপ্ত ১৯ বছর বয়সী এক কোটি মেয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এমনই তথ্য পাওয়া গেছে। আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ওই এক কোটি মেয়ের মধ্যে ৪১ লাখের বেশি মেয়েরই ১৯ বছর বা তার চেয়ে কম বয়সে বিয়ে হয়েছে। শুধু তাই নয়, তাদের অনেকেরই এরই মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে, বা বিধবা হয়েছেন বা আলাদা থাকছেন। দেশের বিহার (৫৯ দশমিক ৯), পশ্চিমবঙ্গ (৫৫ দশমিক ৮), রাজস্থান (৫৫) ও ঝাড়খণ্ড (৫৪ দশমিক ২) রাজ্যে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে বিবাহিতদের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া ত্রিপুরা ও মধ্যপ্রদেশে এ হার যথাক্রমে ৪৯ দশমিক ৬ শতাংশ ও ৪৬ দশমিক ৬ শতাংশ। আদমশুমারির ওই তথ্যে শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। ভারতের গ্রাম এলাকাগুলোতে যেখানে ১৯ বা এর চেয়ে কম বয়সী মেয়েদের বিয়ের হার ৪৭ দশমিক ৩ শতাংশ, শহর এলাকাগুলোতে তা ২৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়া অনেক রাজ্যেই অধিকাংশ মেয়েদের ২০ বছরে বিয়ে হয় বলে আদমশুমারির তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে। ১৯ বা তার চেয়ে কম বয়সে মেয়েদের কম বিয়ে হয়েছে এ তালিকায় সবার উপড়ে নাগাল্যান্ড। এর পরই রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়ার অবস্থান। জম্মু ও কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের অবস্থাও বেশ ভালো। আর পুরোপুরি শহরকেন্দ্রিক দিল্লিতেও এ হার ১৯ দশমিক ৬ শতাংশ। ০৩.০৫.২০১৫