ভারতের উত্তর প্রদেশে সন্ধ্যা ৭টার পর কর্মক্ষেত্রে থাকবে না নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২৯ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজি না থাকলে ভারতের উত্তর প্রদেশে কর্মক্ষেত্রে নারীদের সন্ধ্যা ৭টার পর রাখা যাবে না পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা লিখিত অনুমতি না দিলে সন্ধ্যা ৭টার পর এবং সকাল ৬টার আগে তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না।
উত্তরপ্রদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম সচিব সুরেশ চন্দ্র জানান, নারীদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে তাদের দিয়ে কোনো কাজ করানো যাবে না। তা বাড়ি থেকেই হোক কিংবা অফিসে এসেই হোক। আর নারীরা যদি রাতে অফিসে এসে কাজ করতে ইচ্ছুক হন, তা হলে তাদের জন্য যাতায়াত ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকারী সংস্থাকে।
যোগী সরকারের তরফে নারী কল্যাণমূলক প্রকল্পে ৭৫ দশমিক ৫০ কোটি রুপি বরাদ্ধ হয়েছে, এ কথা আগেই জানানো হয়েছিল। এবার রাজ্য প্রশাসন জানালো, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে একেবারে জেলাস্তরে ‘সাইবার সহায়তা’ বিভাগ চালু করার কথাও ভাবা হচ্ছে।
এরই পাশাপাশি, কর্মক্ষেত্রে নারীদের ‘কাজের সময়ও’ মেপে দেয়া হলো। উত্তর প্রদেশ সরকারের বক্তব্য, এই নিয়মের অন্যথা হলে তা শ্রম আইন লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে।
এ ছাড়াও যোগী সরকারের নির্দেশ, কাজের জায়গায় চার জনের বেশি নারী কর্মী থাকলে তবেই তাদের অফিসে ডাকা যাবে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










