ভারতের করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে নতুন করে আরো ৮৮ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৭শ। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি জানায়, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৯৪। এর মধ্যে ৪৭ জন বিদেশি নাগরিক। তারা বিভিন্ন দেশ থেকে ভারতে এসেছেন।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে ১.৭ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনার কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের পেছনে এই অর্থ ব্যয় করা হবে।
তাদের খাদ্য নিরাপত্তা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এই অর্থ সহায়তা দেওয়া হবে। এদিকে, করোনার কারণে পুরো দেশ লকডাউন হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। বিশেষ করে যেসব অভিবাসী শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের উদ্দেশে গেছেন তারা সেখানে আটকা পড়েছেন।
এসব শ্রমিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ ও বিহারসহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের রাজ্যের শ্রমিকরা যেসব রাজ্যে গেছেন সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন।
এদিকে, বিহার ১শ কোটি রুপি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। গত সপ্তাহে দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আনা হয়। এই নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











