ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপুদী মুর্মু। তিনি ভারতের তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেতা। প্রথম আদিবাসী নারী হিসেবে এই পদে বসলেন দ্রৌপদী মুর্মু।
এর আগে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে ভোট গণনা শুরু হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোট গণনা।
এর আগে গত ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভার ৫৪৩ ও রাজ্যসভার ২৩৩ সংসদ সদস্য এবং বিভিন্ন রাজ্যের ৪ হাজার ৩৩ জন বিধায়ক ভোট প্রদান করেন।
দ্রৌপদীর জন্ম ১৯৫৮ সালের ২০ জুন, ওডিশার ময়ূরভঞ্জ জেলার বৈদাপোসি গ্রামে। সাঁওতাল পরিবারের এই কন্যার জীবন কখনো সেই অর্থে মসৃণ ছিল না। অভাবের সঙ্গে লড়াই ছিল এই পরিবারের নিত্যসঙ্গী। কিন্তু তবু লেখাপড়া ছাড়েননি তিনি। স্নাতক হওয়ার পর ওডিশার এক স্কুলে শিক্ষিকার চাকরি পান। দীর্ঘদিন বিনা ভাতায় শিক্ষকতা করার পর একটা সময় চাকরি ছেড়ে যোগ দেন বিজেপিতে। ময়ূরভঞ্জ জেলার রাইরঙ্গপুর নগর পঞ্চায়েতে কাউন্সিলর পদে নির্বাচিত হন ১৯৯৭ সালে। ক্রমেই বিজেপিতে তাঁর উত্থান।
দলের তফসিল উপজাতি মোর্চার জাতীয় সহসভাপতি পদ পান। বিধানসভা ভোটে জিতে বিধায়ক হন। ২০০০ থেকে ২০০৪ সালে ওডিশায় বিজেডি-বিজেপি জোট সরকারে তিনি পরিবহন, বাণিজ্য, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালে তিনি ঝাড়খন্ডের রাজ্যপাল নিযুক্ত হন টানা ছয় বছরের জন্য।
বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








