ভারতের প্রধানমন্ত্রী বিএনপির জঙ্গীবাদী রাজনীতি প্রত্যাখান করেছে : মতিয়া চৌধুরী
আপডেট: ০৪:৫৮ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি বিএনপির ধ্বংস ও জঙ্গীবাদী রাজনীতি প্রত্যাখান করেছেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাখাত হয়েছে সেভাবে বেগম খালেদা জিয়াও দেশের মানুষের কাছে প্রত্যাখাত হবেন।
মতিয়া চৌধুরী আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
মতিয়া চৌধুরী বলেন, ১৯৭৪ সালে স্বাক্ষরিত মুজিব-ইন্দিরা চুক্তিকে ভারত-বিরোধী বিএনপি গোলামীর চুক্তি এবং দেশের পররাষ্ট্র নীতিকে নতজানু পররাষ্ট্র নীতি হিসেবে আখ্যায়িত করেছিল।
তিনি বলেন, বিএনপি এ চুক্তি যে দাসত্বের চুক্তি ছিল না তা স্বীকার করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যে একটি পরিপূর্ণ মানচিত্র পেয়েছে তা অনুধাবন করতে পেরেছে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি ভারত বিরোধী দল নয় ঘোষণার মধ্য দিয়ে তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তা প্রমাণ হয়ে গেছে।
তিনি বলেন, এক সময় বিএনপি মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামীর চুক্তি বলেছিল। আর তারা এখন এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। বিএনপি তাদের পশ্চিমা প্রভুদের সামর্থ্য সম্পর্কে জানতে পেরে এবং দেশের মানুষ তাদের সাথে নেই বুঝতে পেরে ভারতের আনুকূল্য লাভে তৎপর হয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পদত্যাগ না করলে অচিরেই এ দলটি মুসলিম লীগের ভাগ্য বরণ করবে। তাদের কোন নেতা-কর্মীদের খুঁজে পাওয়া যাবে না।
০৮.০৬.২০১৪ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











