ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসে শনিবার ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
হিমাচল প্রদেশের ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরীর বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একই পরিবারের আট সদস্যসহ রাজ্য জুড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১০ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে
আরেক রাজ্য উত্তরাখণ্ডে ধারাবাহিক বৃষ্টিপাতে চারজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রাস্তাঘাট ও সেতু ডুবে গেছে। বেশ কয়েকটি গ্রাম থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওড়িশা, যা ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে এবং ৫০০টিরও বেশি গ্রামে পানিতে ডুবে আছে। প্রায় সাড়ে ৪ লাখ মানুষ এই রাজ্যে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। কর্মকর্তারা চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন। রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোর সহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল মোতায়েন করেছে। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। পশ্চিম সিংভূমে মাটির দেয়াল ধসে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও, রামগড় জেলার স্ফীত নলকারি নদীতে ডুবে মারা গেছে দুইজন।
এদিকে দেশটির আবহাওয়া অফিস রোববার পশ্চিম মধ্যপ্রদেশে এবং সোমবার পূর্ব রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








