ভারতের মাটিতে সাবিনার জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩০ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
সাবিনা খাতুন, বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। ভারতীয় নারী ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে নিজের যোগ্যতা, নিপুনতা, খেলার পরিপক্কতার বিকাশ ঘটাচ্ছেন। যে সেথু এফসি সবসময় ছিল আন্ডারডগ সেই তামিলনারু প্রদেশের ক্লাবকে জয়ের পর জয় এনে দিচ্ছেন।
সর্বশেষ লিগের তৃতীয় ম্যাচে সেথু এফসি ২-০ হারিয়েছে রাইজিং স্টুডেন্ট ক্লাবকে। এই ম্যাচে সাবিনা খাতুন প্রথম গোলটি করেছেন। এ নিয়ে টানা দুই ম্যাচে দুই গোল করলেন সাবিনা।
সোমবার সাবিনার গোলে ওডিশার রাইজিং স্টুডেন্টের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সিথু। সাবিনার ছাড়াও সেথুর হয়ে খেলছেন আরেক বাংলাদেশি নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার।
ভারতের মেঘালয়ের শিলংয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন সাবিনা খাতুন। প্রথম থেকেই চেষ্টায় ছিলেন কখন গোল করা যায়। প্রথমার্ধে সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে সে সুযোগ হাতছাড়া করেন নি। ৪৭ মিনিটে সাবিনা খাতুনের গোলে সেথু এফসি এগিয়ে যায়। প্রতি আক্রমন থেকে বাড়ানো বলে ডান দিক থেকে পোস্টে ঢুকে ডিফেন্ডারের মাঝ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বাংলাদেশের অধিনায়ক। গোল, গোল, গোল। সাবিনা আবার লাইমলাইটে।
এ নিয়ে সেথু এফসি তিন ম্যাচের দুটিতে জিতলো। আর সাবিনা তো সাফল্যের হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন। সেথু এফসিতে কেবল এখন সাবিনা বন্দনা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











