ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আগামী ৪ জুন ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাজ্য সরকারের আয়োজনে এই সামিটে বাংলাদেশের পক্ষে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সূত্রে এই তথ্য জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য সরকার গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি অনলাইনে এই সামিটে যোগ দিবেন।
এদিকে, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন আজ এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনকি কভিড-১৯ মোকাবিলার চেয়েও বেশি।
অনলাইনে অনুষ্ঠেয় এই সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।সামিটে করোনা মোকাবিলায় ভ্যাকসিন নিয়েও আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই-গ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করছে যুক্তরাজ্য সরকার।
জানা যায়, ২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









