ভার্চুয়াল শুনানিতে ১ হাজার ৪৮ শিশুর জামিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
ভার্চুয়াল শুনানিতে ১ হাজার ৪৮ শিশুর জামিন
সারাদেশে ৪১ কার্য দিবসে অধঃস্তন আদালতে হতে ১ হাজার ৪৮ শিশু ভার্চুয়াল শুনানিতে জামিন পেয়েছে। এ সময়ে অধঃস্তন আদালতে হতে ৬৪ হাজার ৫৭৬ জন আসামি ভার্চুয়াল শুনানিতে জামিনে কারামুক্ত হয়। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে গতকাল ১৩ জুন পর্যন্ত মোট ৪১ কার্য দিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ২৬ হাজার ৩৪৫ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং মোট ৬৪ হাজার ৫৭৬ জন হাজতী ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্তি পেয়েছেন। এর মধ্যে এই ৪১ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ১০৪৮ জন।
সুপ্রিমকোর্ট মুখপাত্র আরো জানান, গতকাল ১৩ জুন সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ২৮০ ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে এবং ১ হাজার ৫০১ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্তি পেয়েছেন।
মহামারি করোনাভাইরাস জনিত সংক্রমণ এড়াতে এবং উদ্ভূত পরিস্থিতিতে শারিরীক উপস্থিতির পরিবর্তে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। এ জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ প্রণয়ন করে সরকার এবং সুপ্রিমকোর্ট প্র্যাকটিশ ডাইরেকশন জারি করে। সে আলোকে ২০২০ সালের মে মাসে প্রথম দফায় অধঃস্তন আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। পরে করোনা সংক্রমণের হার কিছুটা কমলে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। চলতি বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। এর পর থেকে দ্বিতীয় দফায় টানা ৪১ কার্য দিবস ভার্চুয়ালি বিচার কার্যক্রম চলছে। এটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে বলে জানায় সুপ্রিমকোর্ট প্রশাসন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






