ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:২৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

ভাল রাজা হলে দেশ ভাল হয় : মতিয়া চৌধুরী

আপডেট: ০৪:২২ পিএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার

motiya-chyস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শেরপুর : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ভাল রাজা হলে দেশ ভাল হয়, জনগণ সুখে থাকে। আজ শুক্রবার দুপুরে নকলা উপজেলার ধনকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দুস্থদের ভিজিএফের চাল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণকালে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, বিগত ৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে, স্যানিটেশন ব্যবস্থা পচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি বলেন, শতভাগ ছেলে মেয়েকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছেন শেখ হাসিনা। এসব দেখে আজ জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে। কৃষিমন্ত্রী নকলা উপজেলার ধনাকুশা ও পৌর এলাকা নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, কলসপাড়, বাঘবেড় ও নয়াবিল ইউনিয়নের ৮ হাজার ৮শ’ দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল, প্রতি ইউনিয়নে ২০০ নারীকে ১টি করে শাড়ী, ১০০ জনকে ১টি করে শার্ট, ১০০ জন শ্রমজীবি মানুষকে ১টি করে ট্রাউজার ও গেঞ্জি এবং প্রতি ইউনিয়নের ৪০ জন মেধাবী ছাত্রীকে ১টি করে থ্রিপিস প্রদান করেন। এসময় শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, নালিতাবাড়ীর ইউএনও আবু সাইদ মোল্লা, নকলার ইউএনও আবুল কালাম আজাদ, নকলা উপজেলা চেয়ারম্যান মুনির চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১০.০৭.২০১৫