ভালো ছবির অপেক্ষায় প্রভা
ফিচার ডেস্কপ্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে অভিনয় করার কথা ছিল মডেল ও অভিনেত্রী প্রভার। কিন্তু ব্যক্তিগত কারণে সে সময় তিনি পিছিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তবে এখন তিনি অপেক্ষায় আছেন চলচ্চিত্রে কাজ করার জন্য। ভালো গল্প ও পরিচালকের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
অভিনেত্রী প্রভা উইমেননিউজকে বলেন, “আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখনই ‘মনপুরা’ ছবিটা করার কথা ছিল। কিন্তু পরিবারের জন্য করতে পারিনি। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। ভালো গল্প, ভালো পরিচালকের জন্য অপেক্ষা করছি। ভালো গল্প ও পরিচালকও হয়তো আমার কাছে আসছে; কিন্তু আমি হয়তো বুঝতে পারছি না।”
ঢাকাই ছবি নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করে প্রভা বলেন, “কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চাই; কিন্তু ভাবি আমাকে কেমন লাগবে। আবার পরিবারের লোকজন মানতে চায় না। ‘মনপুরা’ যে এত ভালো ছবি হবে, সেটা গল্প শুনে কিন্তু মনে হয়নি। দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন ছবিটিকে।” সাম্প্রতিক সময়ে বাংলা ছবির দিন ফিরেছে উল্লেখ করে প্রভা বলেন, “এখন হলে চলছে ‘জালালের গল্প’। এই ছবিও দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। আমি হলে গিয়ে দেখেছি, প্রতিটি দৃশ্যে দর্শক কীভাবে সাড়া দিচ্ছেন। এর আগে অনেক দর্শকই হলে আসতেন না। এখন কিন্তু মানুষ হলে আসছেন, যেমন আমি এখন হলে গিয়ে ছবি দেখি। একটা সময় দেখতাম না। এখন আবারো মনে হচ্ছে, আমি চলচ্চিত্রে কাজ করতে চাই। ভালো কাজের সুযোগের অপেক্ষায় আছি। আসলে আমার চাওয়া চলচ্চিত্রে প্রথম কাজটা যেন ভালো হয়।”
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো








