ভালো নেই অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৩ মে ২০২৬ রবিবার
অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি
চলতি বছরে ব্রেন টিউমার ধরা পড়ে ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অস্ত্রপচারও সম্পন্ন হয়েছিল। কিন্তু শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী।
প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ভারতে। এরপর গেল ২৩ মার্চ দেশে ফেরেন। অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ গতকাল শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়।
অভিনেত্রীর পক্ষ থেকে তার পেজের অ্যাডমিন শুভ পোস্টে লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। ওই পোস্টে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন।
অস্ত্রোপচার পরবর্তী সময়ে তানিয়া বৃষ্টি সুস্থই ছিলেন। কিন্তু হঠাৎ গত শনিবার তার অসুস্থতার খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসুস্থতার খবর পাওয়ার পর থেকে সহকর্মী ও ভক্তরা তার সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










