ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৫২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ভালোবাসার প্রমাণ দিতে যা করল কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবনকেই বাজি ধরল এক কিশোরী। এইচআইভি আক্রান্ত প্রেমিকের শরীর থেকে রক্ত নিয়ে তা নিজের দেহে প্রয়োগ করল ১৫ বছর বয়সি এক কিশোরী।

ভারতের আসামে সুয়ালকুচি জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা নেট দুনিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীরও। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়েছিল। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল সে।

পরে কিশোরীকে ফেরায় তার পরিবার। কিন্তু এবার কিশোরীর এই কাণ্ডে হতবাক হয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।

ওই কিশোরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। যে কাজ ওই কিশোরী করেছে, তাতে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে তারা জানিয়েছেন।