ভাড়া না বাড়িয়ে অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
চলমান করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। ৪৯ দিন পর আজ সোমবার (২৪ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া লোকাল ট্রেন চলা শুরু হয়েছে। অর্ধেক আসন ফাঁকা থাকলেও ট্রেনে ভাড়া বাড়েনি। যদিও টিকিট কাটতে হচ্ছে অনলাইনে।
এ ব্যাপারে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সোমবার (২৪ মে) ভোর ৬টা ২০ মিনিটে ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে। এর আগে লোকাল ট্রেন বলাকা এক্সপ্রেস ছেড়ে যায়। সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহের উদ্দেশে লোকাল ট্রেন বলাকা কমিউটার ও চট্টগ্রামের উদ্দেশে মহানগর প্রভাতি ছেড়ে গেছে।
পারভেজ নামে একযাত্রী বলেন, ‘অনেক চেষ্টা করে টিকিট করতে পারিনি। ভাবলাম স্টেশনে পাওয়া যাবে। এখানে কোনো কাউন্টার খোলা নেই। কীভাবে যাব বুঝতে পারছি না।’
ময়মনসিংহের যাত্রী রিপন বলেন, অনলাইনে কীভাবে টিকিট করব জানি না। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। টিকিট ছাড়া ঢুকতে দিচ্ছে না।
সকালে টিকিট না পেয়ে কমলাপুর স্টেশনের বাইরে অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। অধিকাংশ যাত্রীই চেষ্টা করেও অনলাইনে টিকিট কাটতে পারেননি। আর অনেকে শুধুমাত্র যে অনলাইনেই টিকিট দেওয়া হচ্ছে সে বিষয়টি জানতেন না। স্টেশনে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



