ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৩৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি জামালপুরের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে মাহমুদা নাহার মিতু (২৫)। তিনি ঢাকায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার (২৯ অক্টোবর) রাতে মিতু নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে রোববার দুপুর পর্যন্ত ঘরের দরজা খুলছিলেন না তিনি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর মিতুর মরদেহ দেখতে পান। এ সময় তার পাশ থেকে দানাদারজাতীয় একটি বিষের প্যাকেট পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, মিতু তার ভাই আবু হানিফের বাসায় ভাড়া থাকতেন। মাস দুয়েক আগে বাসা ভাড়া নেন তিনি। এখান থেকেই ঢাকায় অফিস করতেন। তার স্বামী মাঝে মধ্যে আসতেন।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, রোববার দুপুরে খবর পেয়ে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতু আত্মহত্যা করেছেন। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।