ভিকারুননিসায় অনলাইনে ভর্তি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়। ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলের ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করা যাবে। এবার সব শ্রেণিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে।
এর আগে গত শুক্রবার প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির বেইলি রোড, আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে অভিভাবকদের আবেদন ফরম পূরণ করতে হবে। পরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। ২০১৪ সালে জন্মগ্রহণ করা ছাত্রীরাই ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।
এছাড়া, সন্তানের আবেদন ফরমে অভিভাবকের স্বাক্ষরযুক্ত করতে বলা হয়েছে। প্রার্থীর নিবন্ধনকৃত পূর্ণ নাম এবং সনদপত্র অনুযায়ী বাবা-মায়ের পূর্ণ নাম উল্লেখ করতে হবে। ভর্তি হওয়ার পর ছাত্রী বা তার অভিভাবকের নাম অথবা নামের কোনো অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর জন্ম-নিবন্ধনের সত্যায়িত ফটোকপিসহ বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে।
অনলাইনে আবেদনপত্রের জন্য ১৫০ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ হিসেবে আরও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক প্রার্থীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। বিভিন্ন শাখা ভিত্তিক ওয়ার্ড অনুসারে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করা হয়েছে। চারটি শাখার ভর্তির ক্ষেত্রেই প্রতি শিফটে ১৫ শতাংশ বোনের, ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সংরক্ষিত থাকবে।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




