ভিক্টোরিয়া বনাম দ্বিতীয় এলিজাবেথ
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:৩৮ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার
ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে দীর্ঘসময় আসীন থাকার ক্ষেত্রে রেকর্ড গড়ছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এদিক থেকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন রাণী ভিক্টোরিয়াকে। রাণী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন ১৮ বছর বয়সে এবং ৬৩ বছর সাত মাস দুই দিন তিনি সিংহাসনে ছিলেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এবং আজ ৯ সেপ্টেম্বর তিনি রাণী ভিক্টোরিয়ার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন।
তাদের দুজনের মধ্যে আশ্চর্য কিছু মিল আছে, আবার অমিলও কম নয়। ভিক্টোরিয়া যেদিন রাণীর মুকুট পরেন সেদিন লন্ডনের রাস্তায় উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন চার লক্ষ মানুষ। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয় এবং তা দেখেন ব্রিটেনের দুই কোটি ৭০ লক্ষ মানুষ। রাণী ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে ১৮৪০ সালের ১০ই ফেব্রুয়ারি। প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর আগে পর্যন্ত তারা বিশ বছর এক সঙ্গে সংসার করেন। রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০শে নভেম্বর ২১ বছর বয়সে। তাদের বিবাহিত জীবনের ৬৮ বছর চলছে এখন।
রাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটে বিশ্বের এক চতুর্থাংশ জায়গা জুড়ে। তবে রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এই সাম্রাজ্য সংকুচিত হতে হতে একেবারে ছোট হয়ে এসেছে। তিনি এখন যুক্তরাজ্যে এবং আরও ১৫টি কমনওয়েলথ দেশ ও ভুখন্ডের রাষ্ট্রপ্রধান। রাণী ভিক্টোরিয়া তার মেয়াদকালে ব্রিটেনে দশজন প্রধানমন্ত্রী বদল হতে দেখেছেন। অন্যদিকে রাণী দ্বিতীয় এলিজাবেথের মেয়াদকালে এপর্যন্ত ব্রিটেনে ১২ জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাণী ভিক্টোরিয়ার আমলে রাজ কোষাগার থেকে ছাড়া হয়েছে আড়াইশো কোটি মূদ্রা। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের আমলে এপর্যন্ত ছাড়া হয়েছে ৬৮০ কোটি মূদ্রা। রাণী ভিক্টোরিয়ার নামে ব্রিটেনে মোট ১৫৩ টি রাস্তার নাম রাখা হয়েছে। আর রাণী দ্বিতীয় এলিজাবেথের নামে আছে ২৩৭ টি রাস্তা। খবর : বিবিসি বাংলা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











