ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

ভিশন-২০২১ বাস্তবায়নে পথশিশু ও শিশু শ্রমিকদের উন্নয়নে কাজ করা জরুরী

আপডেট: ১২:৩৩ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার

Ripoter_Uniti_145092672স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভিশন-২০২১ বাস্তবায়নে সুবিধা বঞ্চিত মানুষ তথা পথশিশু ও শিশু শ্রমিকদের উন্নয়নে কাজ করা জরুরী বলে জানিয়েছে সোস্যাল অ্যান্ড ইকোনোমিক এনহেন্সম্যান্ট প্রোগ্রাম (সিপ)। রোববার (২৮ জুন) সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতাকর্মীরা এ কথা জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-সংগঠনটির উপনির্বাহী পরিচালক তাহমিনা জেসমিন মিতা, পরীক্ষণ ও মূল্যায়নের পরিচালক মো. জাহিদ হোসেন, সিপের সুবিধা ভোগী শিশু শাহিদা বেগম, প্রকল্প সমন্বয়কারী মো. মহসিন উদ্দিন সুমন। তারা বলেন, পথশিশু ও শিশু শ্রমিকসহ মানুষের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট নীতিমালা, গাইডলাইন এবং বিধি প্রনয়ণ করা প্রয়োজন। যে বিধিমালায় পথশিশুর সুরক্ষা এবং উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। এই নীতিমালা, গাইডলাই এবং বিধি প্রনয়ণ ঠিক মতো প্রয়োগ হচ্ছে কি না সেটি মনিটরিং করতে হবে। কেউ বিধিমালা ভঙ্গ করলে শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান তারা। করপোরেটগুলোতে এ সুবিধা বঞ্চিত গোষ্ঠীর ‘সিএসআর’ বিবেচনায় কার্যক্রম বাস্তবায়নের দাবি জানানো হয়। সিপ ঢাকা শহরে সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করছে। তারা ভাসমান দরিদ্র মানুষ, পথশিশু ও শিশু শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা এবং আইনগত সয়হতা করে আসছে বলেও জানান সংগঠনটির নেতাকর্মীরা। ২৮.০৬.২০১৫