ভিয়েতনামে বারে আগুন, ১৫ নারীসহ নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে নারীরাও রয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে কমপ্লেক্সে এক বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন মারা গেছে।
মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর সেখানে বহু গ্রাহক ও কর্মচারীরা আটকা পড়েন। পালানোর জন্য চারজন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফ দেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে তারা আহত হলেও প্রাণে বেঁচে যান।
এদিকে অগ্নিকাণ্ডের অ্যালার্ম বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপত্র কং আন নান ড্যান সংবাদপত্র বলেছে, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।
ভিএনএএক্সপ্রেস নিউজ সাইট একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের খোঁজে অনুসন্ধান শেষ হয়েছে। জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সময় বারে প্রায় ৬০ জন লোক ছিলেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘আগুনটি বারের দ্বিতীয় তলায় শুরু হয় এবং এরপর দ্রুতই তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ভবনের এই অংশটি দাহ্য পদার্থে পূর্ণ ছিল।’
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রাণহানির সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











