ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১৭:৩৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

ভিয়েতনামে বোমা বিস্ফোরণে ২ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৪ পিএম, ৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। বাকনিঞ্চ প্রদেশের ইয়ং পং জেলায় আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় এ বিস্ফোরণ ঘটে। 

এতে এলাকার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় কমপক্ষে ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।


কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছেন।


স্থানীয় কর্মকর্তা জানান, ভিয়েতনাম যুদ্ধের সময় মাটিতে মাইন ও বোমা পুতে রাখা হয়। এলাকার পুরাতন লোহা-লক্কর সংগ্রকারীরা ভুলে মটিতে পুতে থাকা বোমা লোহা মনে করে সংগ্রহ করার সময় সাধারণত এ ধরণের বিস্ফোরণ ঘটে।


১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হলেও দেশটির মাটিতে এখনও বোমা ও মাইন পোতা রয়েছে। এর ফলে ৭৫ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বোমা ও মাইন বিস্ফোরণে ৪২ হাজারেরও বেশি লোক নিহত ও ৬২ হাজার ১শ লোক জন আহত হয়েছে।