ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে পানি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
আপডেট: ১১:৫২ এএম, ২ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।
এ দু’দেশের এবং এ অঞ্চলের অন্যান্য দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এ উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি আজ গণভবনে ভুটানের সফররত অর্থমন্ত্রী ল্যেনপো ন্যামগে দরজির সঙ্গে বৈঠককালে বলেন, অংশীদারিত্ব বিনিয়োগ কিংবা সরাসরি বিদ্যুৎ কেনার ভিত্তিতে এ ধরনের প্রকল্প নেয়া যায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চল ও এর বাইরেও কানেকটিভিটি বাড়ানো ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনা, বিশেষ করে পানি বিদ্যুৎ এবং কানেকটিভিটি সম্পর্কিত বিষয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক উভয় ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এ লক্ষ্যে দ্বিপক্ষীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের উন্নয়ন কৌশলের অগ্রভাগে রয়েছে দারিদ্র্য নিরসন ও বৈষম্য নির্মূল করা। এর ফলে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে অসাধারণ অগ্রগতির পাশাপাশি সন্তোষজনক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
এ অঞ্চলের ৪টি দেশের মধ্যে আঞ্চলিক কানেকটিভিটি চুক্তি স্বাক্ষর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রথম বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে কানেকটিভিটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, সড়ক পথে যোগাযোগ স্থাপনে মোটরযান চুক্তি বাস্তবায়িত হলে তা এই ৪ দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে।
এ সম্পর্কে তিনি বলেন,সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর করার কাজ এগিয়ে চলছে,ভুটান ও নেপাল এটি ব্যবহার করতে পারবে। অন্যদিকে পায়রা,মংলা ও চট্টগ্রাম বন্দরও নেপাল ও ভুটান ব্যবহার করতে পারবে।
প্রধানমন্ত্রী আরও বলেন,বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ভুটানই প্রথম স্বীকৃতি দিয়েছিল। এ জন্য দেশটি বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থান রয়েছে
বৈঠকে ভুটানের অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে জোরদার হবে। দেশ দু’টির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ছে।
তিনি বলেন, তার বিকাশমান গণতন্ত্রের দেশ ভুটান বিভিন্ন সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে অধিক বরাদ্দের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার নীতি অনুসরণ করছে।
এ প্রসঙ্গে ন্যামগে দরজি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে ২০১৫-’১৬ অর্থবছরের জন্য তার দেশ বাংলাদেশের মতো সবচেয়ে বড় বাজেট প্রণয়ন করেছে।
সফররত অর্থমন্ত্রী তার দেশের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সুবিধামতো সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও অর্থ সচিব মাহবুব আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০২.০৭.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











