ভুল স্টেশনে নেমে পড়ল শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
নাটোর রেলস্টেশন থেকে উদ্ধার করা শিশু মরিয়ম আক্তার। ছবি: সংগৃহীত
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নম্বরে ফোনকল পেয়ে নাটোর রেলস্টেশন থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্টেশনে ট্রেনটি থামলে ভুল করে নেমে পড়ে সে। পরে ফোনকল পেয়ে তাকে উদ্ধারের পর বাবা এসে তাকে নিয়ে যান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে রাশিদুল ইসলাম নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার পরিবার দিনাজপুরের পার্বতীপুর থেকে ট্রেনে উঠেছিলেন পাবনার ঈশ্বরদী যাওয়ার জন্য।
পথিমধ্যে নাটোর রেলস্টেশনে ট্রেনটি থামলে তার ছয় বছরের কন্যা শিশু ভুলক্রমে ট্রেন থেকে নেমে পড়ে। কিন্তু ট্রেন থেকে নেমে শিশুকন্যাকে ফিরিয়ে আনার আগেই ট্রেন চলতে শুরু করায় ট্রেন থেকে নামতে পারেননি তিনি। পেশায় একজন ভ্রাম্যমাণ হকার কলার ৯৯৯-এর কাছে তার কন্যাসন্তানকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সুমিত ঢালী এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস।
সংবাদপ্রাপ্ত হয়ে নাটোর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে মরিয়ম আক্তার (৬) কে উদ্ধার করে তাদের জিম্মায় রাখে। কলারকে খবর দেওয়া হলে তিনি পরে নাটোর উপস্থিত হয়ে তার কন্যাকে নিয়ে যান।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা