ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৮:৫৭:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ভূমিকম্প: তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে প্রায় ৪২ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ১১ দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪২ হাজারে দাঁড়িয়েছে। আহত লাখেরও বেশি মানুষ।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৯৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৬ হাজার ১৮৭ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন। তবে, জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে ২৫ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ১১তম দিনেও চলছে উদ্ধার তৎপরতা। অলৌকিকভাবে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।