ভূমিকম্পের ঝুঁকিতে নারায়ণগঞ্জ, জনমনে আতঙ্ক
নারায়ণগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বড় ধরনের ভূমিকম্প হলে নারায়ণগঞ্জের অবস্থা কি হবে সেই শঙ্কার মধ্যেই দিন কাটছে নারায়ণগঞ্জবাসীর। চলতি মাসের ২১ তারিখে ঘটে যাওয়া আকস্মিক ভূমিকম্প এ শঙ্কার মূল কারণ। নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী নরসীংদির মাধবদী ভূমিকম্পের উৎপত্তি স্থল হওয়ার কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ভূ-পৃষ্ঠের অব্যাহত পরিবর্তনকে ভূমিকম্পের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করে থাকেন সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা। তাদের গবেষণা এবং ধারণা মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে ভূগর্ভের পানির স্তর দিন দিন নিন্মমূখী হওয়া। এমন অবস্থায় পানির স্তর যত নিচের দিকে যাবে ভূমিকম্পের আশঙ্কা ততটাই গভীর হবে।
শিল্পাঞ্চল অধ্যুষিত নারায়ণগঞ্জ জেলায় অপরিকল্পিতভাবে ছোট বড় অনেক ডাইং কারখানা গড়ে উঠায় উল্লেখিত কারখানা গুলোতে প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে পানি উত্তোলন করা হচ্ছে। ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে।
শিল্প-বানিজ্য সমৃদ্ধ এই জেলায় ব্যাপক কর্মসংস্থানের ফলে জনসংখ্যার চাপ অন্যান্য জেলার তুলনায় অনেক বেশী। বিশেষ করে পুরান ঢাকার আদলে গড়ে উঠা নারায়ণগঞ্জ শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। শত শত পুরাতন ভবনের পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে উঠা অনেক নতুন ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে।
জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রতিবছর মার্চ মাসে ভূগর্ভের পানির স্তর পরিমাপ করা হয়। জরিপে জানা গেছে, বিগত কয়েক বছরের তুলনায় ২০২৫ সালের জরিপে নারায়ণগঞ্জ শহর এবং শহরতলিতে গড়ে ১০ ফুট করে নিচে নেমেছে পানির স্তর।
২০২৫ সালে এসব এলাকায় সুপেয় পানির স্তর আশঙ্কাজনকভাবে নিন্মমূখী হয়েছে বলে জানিয়েছে সুত্রটি।
আশঙ্কাজনক এবং ঝুঁকিপূর্ণ এমন সময়ে আশ্বস্ত হওয়ার মত কোনো নির্দেশনা বা বার্তা সরকারি কোনো সংস্থা বা মহল থেকে পাওয়া যাচ্ছে না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











