ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:০৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ভূ‌মিকম্পে কাঁপল ভারতও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদে‌শ ও ভার‌ত। শুক্রবার বাংলা‌দে‌শের স্থানীয় সময় সকাল ৫টা ৫৭ মি‌নি‌টে এই কম্পন অনুভূত হয়েছে।
মা‌র্কিন ভূতা‌ত্ত্বিক জ‌রিপ সংস্থা ইউএস‌জিএস বলছে, বাংলাদেশ ও ভার‌তে আঘাত হানা এই ভূ‌মিক‌ম্পের মাত্রা ‌রিখটার স্কেলে ছিল ৪ দশ‌মিক ৯।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিক জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। পরে তা কমিয়ে ৪ দশমিক ৩ বলে জানায়। আর ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।