ভেঙে গেছে বিশ্বের ‘সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে লাখ লাখ লিটার পানি ভর্তি একটি অ্যাকুরিয়াম ফেটে গেছে। অ্যাকুরিয়ামের পানিতে হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়।
কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটির ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হয়েছেন। অ্যাকুয়াডোম নামের ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির প্রায় ১,৫০০ মাছ ছিল। ৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটনার পর হোটেলে থাকা অতিথিদের অন্যত্র স্থানান্তর করা হয়। বার্লিন পুলিশ বলেছে, অ্যাকুরিয়াম ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাকুরিয়াম ফেঁটে খালি হয়ে পুরো হোটেল পানিতে সয়লাব হয়ে গেছে।
বার্লিনের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ফেটে যাওয়ার পর অ্যাকুরিয়ামে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। বার্লিনে প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের শতাধিক প্রজাতির মাছ ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে হোটেলের মূল ফটক, সামনের রাস্তা ও ফুটপাতে আবর্জনার স্তূপ তৈরি হয়। উদ্ধার কাজ চালাতে জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। হোটেলের পাশে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে অ্যাকুরিয়াম ফাটার কারণ এখনো জানা যায়নি।
সূত্র: পার্সটুডে
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











