ভেঙে গেল জেফ বেজোস ও ম্যাকেনজির ২৫ বছরের সংসার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আমাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাকেনজি বুধবার ঘোষণা করেছেন যে, তারা তাদের ২৫ বছরের সংসার জীবনের ইতি টানছেন। এদিকে, তাদের এ বিয়ে বিচ্ছেদের পেছনে বেজোসের গোপন প্রেমের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্যের মিরর অনলাইন।
এক প্রতিবেদনে মিরর জানিয়েছে, বিচ্ছেদের ঘোষণা আসার পর জেফ বেজোসের গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেছে। এতে বলা হয়, সাবেক এক টিভি উপস্থাপিকার সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছেন বেজোস। তাকে লরা সানচেজ নামের ওই উপস্থাপিকার সাথে দেখা যাচ্ছে। লরা হলিউডে ট্যালেন্ট মুঘলখ্যাত প্যাট্রিক হুইটসেলের স্ত্রী। হুইটসেল ম্যাট ড্যামন, ক্রিশ্চিয়ান বেলের মতো হলিউড তারকার এজেন্ট। এ নিয়ে খবর প্রকাশ করেছে পেজ সিক্স।
তবে, টুইটারে এক যৌথ বিবৃতিতে জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাকেনজি জানান, ‘অনেক দিন একসাথে অনেক মধুর সময় কাটানোর পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি, বিবাহবিচ্ছেদের পরও আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব। বিয়ের পর থেকেই আমরা একে অপরকে সব সময় অন্যভাবে খুঁজে ফিরেছি এবং আরো গভীর, আন্তরিক ও কৃতজ্ঞচিত্তে ফিরে পেয়েছি। যদি জানতাম, ২৫ বছর পর আমাদের আলাদা হয়ে যেতে হবে, তবে আমরা আবারো বিয়ে করতাম এবং নিজেদের খুঁজে ফিরতাম।’
বিশ্বের শীর্ষ ধনী বেজোসের বর্তমানে বয়স ৫৪ বছর এবং ম্যাকেনজির বয়স ৪৮। ৯০ দশকের শুরুর দিকে (১৯৯৩) হেজ ফান্ড ডি ইতে কাজ করার সময়ই তাদের পরিচয় হয়। এরপর বিয়ে করেন তারা। এরপর তারা সিয়াটলে বসবাস শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন বহুজাতিভিত্তিক তথ্যপ্রযুক্তি–বিষয়ক ই-কমার্স সাইট আমাজন।
ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুসারে, ৫৪ বছর বয়সের জেফ বেজোসের এখন সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। তবে বিচ্ছেদের পর কোটিপতিদের তালিকায় অবনমন হবে জেফ বেজোসের। কমবে সম্পদের পরিমাণ। এতে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিশ্বের এক নম্বর ধনী হওয়ার সুযোগ চলে আসবে। কারণ, ৪৮ বছর বয়সী স্ত্রী ম্যাকেনজির সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন ডলার। ম্যাকেনজি এখন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারীর তালিকায় আছেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











