ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৩:১৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ভেঙে যাচ্ছে সোহেল খানের ২৪ বছরের সংসার!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ ২৪ বছর সংসার করার পর বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা সোহেল খান ও সীমা খান। শুক্রবার (১৩ মে) মুম্বাইয়ের একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোহেল খান ও সীমা খান। কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহেল-সীমা। তবে কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা।

আদালত থেকে আলাদা আলাদাভাবে বেরিয়ে যান সোহেল ও সীমা। সীমাকে তার গাড়ির দিকে যেতে দেখা যায়, আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত এলাকা ছাড়েন সোহেল খান।

১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। গত বছর ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।