ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৪৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০২:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার

73232_hasiস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রদান করেছেন। তিনি নগরীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (কেন্দ্র নং ২৬৫) সকাল ৮টায় ভোট প্রদান করেন। ভোট কেন্দ্রে পৌঁছানোর পর ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তাকে স্বাগত জানান। সিটি কলেজের ১নং ভবনে নারী ২নং বুথে ভোট প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন। ভোট দেয়ার পর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ভোট আমার সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। আজকে আমি ভোট দিতে পারলাম। আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করতে পারলাম। আমার যে জনপ্রতিনিধি হবে, আমি তাকে ভোট দিচ্ছি। আমি আশা করি, এই নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী জয়ী হবে।” নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আওয়ামী লীগ মেনে নেবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল অবশ্যই মেনে নেব। জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেব।’ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২৮.০৪.২০১৫