ভোটের দিন ১১৪ আসন পর্যবেক্ষণ করা হবে: ব্লেইক
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় ৫০০০ দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।
বৃহস্পতিবার সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. একে আব্দুল মোমেন এবং বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে পৃথক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি একথা বলেন।
এলিসন ব্লেইক বলেন, ‘আমি, আমার মিনিস্টাররা এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকল দলের সক্রিয় অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে সবকটি দল স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, তাদের সমর্থকরা প্রকাশ্যে চলাচল করতে পারে এবং ভোটাররা ভোট দিতে পারেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারছেন কিনা।’
ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, ‘যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় ৫০০০ দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের বন্ধু হিসেবে এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই সম্ভাব্য সেই নির্বাচন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের মানুষ কোনো ধরনের হস্তক্ষেপ, সহিংসতা এবং বাধা ছাড়া ভোট দিতে পারে।’
তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হিসেবে আমি খুব সামান্যই দেখতে পারি, কিন্তু এত সংখ্যক পর্যবেক্ষকরা কী ঘটছে তা দেখতে পারবে এবং তা জনগণকে জানাতে পারবে যে সঠিক নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে কিনা।’
অ্যালিসন ব্লেইক বলেন, ‘নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই।’
এদিকে ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। অ্যালিসন ব্লেইকের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ‘তাকে আমি জানিয়েছি, নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দল বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘তাকে আমরা জানিয়েছি, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে।’
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











