ভোটের সকালে গণপরিবহনশূন্য রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩১ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় গণপরিবহন শূন্য রয়েছে রাজধানী। ভোর থেকে ফাঁকা রয়েছে মহানগরীর সড়কগুলো। ফলে নাগরিকদের হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গেছে।
যদিও ভোটের দিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ভোট বর্জন করে আজ গণকারফিউর পালন করছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, কাকরাইল ও শান্তিনগর ঘুরে সড়কে বাস না থাকার বিষয়টি চোখে পড়ে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্বাচন উপলক্ষে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নগরবাসীর ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য বাস চলাচল বন্ধের কোন নির্দেশনা দেয়া হয়নি। কিন্তু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে নির্বাচন উপলক্ষ্যে ৯০ শতাংশ বাস পুলিশ রিকুইজিশন করে নিয়েছে।
রাজধানীর সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় শুধু যানবাহন বলতে রিকশা রয়েছে। অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ কেউ যানবাহনে হিসেবে সাইকেল ব্যবহার করছেন। দুই একটি সিএনজিও চোখে পড়েছে। কারওয়ান বাজার মোড়ে শুধুমাত্র একটি বাস দেখা গেছে। রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনী বলতে শুধুমাত্র পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেছেন, ঢাকা সিটিতে চলাচলকারী ৯০ শতাংশ বাস নির্বাচন উপলক্ষ্যে রিকুইজিশন করে ফেলেছে। অনেক মালিক রিকুইজিশনের ভয়ে বাস বের করছে না। অবশিষ্ট বাস গণকারফিউয়ের মধ্যে চলাচল করবে। আন্তঃজেলা বাসও চলাচল করবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






