ভ্যাকসিন সার্টিফিকেট না থাকায় মিমের শুটিং বাতিল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন বিদ্যা সিনহা মিমের স্বামী। এ কারণে তাদের হানিমুন ট্রিপ বাতিল করতে হয়েছে। এমনকি তাদের বিয়ের আয়োজনে গিয়ে আক্রান্ত হয়েছেন অনেকে- এমন খবরও গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল, করোনা পরীক্ষা না করায় শুটিং বাতিল হয়েছে মিমের।
মিম একটি দেশীয় কোম্পানির বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন। তবে পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হলেও মিম নতুন করে করোনা টেস্ট করাননি। যে কারণে শেষ মুহূর্তে এসে (১৬ জানুয়ারি) রাতে তড়িঘড়ি করে শুটিং বাতিল করতে বাধ্য হন বিজ্ঞাপনটির নির্মাতা রনি ভৌমিক।
টিভিসির নির্মাণ প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে জানানো হয়-জনসচেতনতায় প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। এছাড়া এখন করোনার পিক সময় চলছে। পরিচালক কোনো হঠকারী ঘটনার মধ্যে পড়তে চান না।
গত ৯ জানুয়ারি জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার। সৌভাগ্যবশত সেই সময়ই মিমের পরীক্ষার ফল আসে নেগেটিভ। আক্রান্ত হন অভিনেত্রীর বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকে। এই তালিকায় আছেন অভিনেতা সজল, অভিনেত্রী ফারিয়া শাহরিন, প্রবাসী মডেল মিলা ও নির্মাতা বান্নাহসহ অনেকে।
বিষয়টি নিয়ে মিম গণমাধ্যমে বলেন, ‘আমার আসলে তেমন কোনো উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে।’
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










