ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১২:৩৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

‘ভ্যারিয়েন্ট শনাক্তে ভারত ফেরতদের পরীক্ষা করা হবে’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ভারতীয় ধরন চিহ্নিত করতে সেখান থেকে যারা দেশে ফিরেছেন তাদের সবাইকে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

রবিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

এর আগে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ভারত ফেরত দুইজনের শরীরে করোনা শনাক্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছিলেন মহাখালী করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

এই দুজনের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, এই দুজনকে আলাদা রাখা হয়েছে। তাদের এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে।

অসচেতনভাবে ঈদ যাত্রার কারণে সামনে রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়