ভয়কে জয় করেই সফল হয়েছেন সাগরিকা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
জোড়া গোল করা মোসাম্মৎ সাগরিকা আর মুনকি আক্তার। ছবি : বাফুফে
গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছিলে মোসাম্মৎ সাগরিকা। ফাইনালের মঞ্চে একাই চার গোলসহ দুটি হ্যাটট্রিক করেছিলেন তিনি। একই ধারা অব্যাহত রাখলেন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বেও। এবার হ্যাটট্রিক না পেলেও বাংলাদেশের জয়ের মূল কারিগর সাগরিকাই।
বুধবার (৬ আগস্ট) লাওসের বিপক্ষে বাংলাদেশের ৩-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। বাংলাদেশকে প্রথম লিড এনে ম্যোচের ডেডলক ভেঙ্গে প্রথম গোল করেছিলে তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় জয়ের গল্প শুনিয়েছেন এই ফরোয়ার্ড। রাঙামাটির মেয়ে সাগরিকা বলেন, ‘খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরেছি।’
লাওসের বিপক্ষে এবারই প্রথম মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে তারা। তার ওপর আবার বাছাইয়ের স্বাগতিক এই লাওস। সেটা কিছুটা শঙ্কা তৈরি করেছিল সাগরিকাদের মনে। তবে ভয়কে জয় করেছেন তিনি। সাগরিকা বলেন, ‘আসলে আমরা জানতাম না কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। যখন খেলাটা ধরতে পেরেছি, তখন আর সমস্যা হয়নি—ভালো লাগছে খেলাটা।’
বাংলাদেশের পৃথিবীর যে প্রান্তেই হোক স্টেডিয়ামে দেখা যায় লাল-সবুজের সমর্থকদের। আজও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছু সমর্থক মাঠে এসে সমর্থন জুগিয়েছেন বাংলাদেশকে। এমন সমর্থন থাকলে আরও ভালো কিছু উপহার দেওয়ার কথা বললেন সাগরিকা। এই ফরোয়ার্ড বলেন, ‘যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সাপোর্ট দিলে আমরা ভালো কিছু করব এবং ভালো খেলা উপহার দেবো।’
ম্যাচের আরেকটি গোল করেছেন মুনকি আক্তার। সাগরিকার দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ম্যাচ শেষে এই মিডফিল্ডার বলেন, ‘লাওসের বিপক্ষে গোল করব ভাবিনি। গোল পেয়ে ভালো লাগছে।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





