ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৪০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ভয়ে কাবুল ছাড়লেন আফগান নারী অ্যাথলেট কামিয়া ইউসুফি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের ঘটনার পর ভয়ে বিমানে করে যে যেভাবে পেরেছেন দেশ ছেড়েছেন। সেকল মানুষদের মধ্যে একজন ছিলেন আফগানিস্তানের এক নারী অ্যাথলেট কামিয়া ইউসুফি, যিনি দেশের হয়ে অলিম্পিকেরও অংশ নিয়েছিলেন।

২০১৬ সালের রিও অলিম্পিকে প্রথমবার আফগানিস্তানের হয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেন। এরপর সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকেও অংশ নেন তিনি। শুধু তাই নয়, দেশের হয়ে পতাকা বহনকারীও ছিলেন কামিয়া।

অলিম্পিকে কোনো পদক না পেলেও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১৩.২৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড ঠিকই ভেঙেছেন তিনি। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু বেশিদিন আফগানিস্তানে থাকা হলো না। তালেবানের ভয়ে কাবুল ছেড়ে পালিয়েছেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করেছেন আফগান অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ পেমান।

উল্লেখ্য, আফগানিস্তানর রাজধানী কাবুল থেকে যুক্তরাষ্ট্রের বিমানে করে অনেকে দেশ ছাড়তে পেরেছেন অনেকে। কেউ কেউ আবার বিমান থেকে পড়ে মারাও গিয়েছেন বেশ কয়েকজন। সেই মৃতদের একজন ছিলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের এক সদস্যও।

-জেডসি