ভয়ে দিন কাটছে শ্রীমা'র
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
শ্রীমা ভট্টাচার্য টেলিভিশনে পা দিয়েই সবার মন জয় করেছিলেন তার অভিনয়ক্ষমতার জন্য। কালারস বাংলায় তার প্রথম ধারাবাহিক ‘নাগলীলা’ থেকেই জয়যাত্রা শুরু। কিন্তু জি বাংলা-র ‘জামাই রাজা’ তার জনপ্রিয়তাকে অনেকটা উচ্চতায় নিয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সংখ্যাও দিন দিন বাড়ছে তার। বাড়ছে কাজের ব্যস্ততা। মিষ্টি স্বভাবের জন্য তার সহ-অভিনেতা-অভিনেত্রীসহ টেলিজগতের অন্যান্যরাও তাকে অত্যন্ত পছন্দ করেন।
কেরিয়ারের দিক দিয়ে বেশ ভাল সময় কাটলেও অনেক দিন ধরেই উদ্বেগের মধ্যে রয়েছেন শ্রীমা। কারণটা পড়াশোনা সংক্রান্ত। দর্শকরা অনেকেই জানেন না যে শ্রীমা এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে পড়াশোনা করছেন। বাগবাজার উইমেনস কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রীমা।
শ্যুটিং সামলে স্নাতক স্তরের পড়াশোনা মোটেই সহজ কাজ নয় এবং এই কারণেই একটু ভয়ে ভয়ে রয়েছেন তিনি। ‘‘শ্যুটিংয়ের চাপে এখন কিছুদিন নিয়মিত ক্লাস করতে পারছি না। কিন্তু কলেজ থেকে প্রচুর সাহায্য পাই। প্রফেসররা সাহায্য করেন, বন্ধুরাও হেল্প করে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসতে গেলে ৭৫% অ্যাটেন্ডেস লাগে। তাই খুব ভয় লাগছে,’’ সাংবাদিকদের জানালেন শ্রীমা।
এখনও অবশ্য পরীক্ষার বেশ দেরি আছে। তাই ভয় পেলেও আশাবাদী শ্রীমা যে অ্যাটেন্ডেন্স হয়তো ঠিকঠাকই রাখতে পারবেন শেষ পর্যন্ত। তবু যতক্ষণ না সেটা হচ্ছে, পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না তিনি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







