ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৭:৩৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট রাজনীতিবিদ ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী রাজনীতিতে বাদলের অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, বাদলের মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো।

শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একাংশের নির্বাহী সভাপতি বাদল আজ সকালে ভারতের বেঙ্গালুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।