মইনুল হোসেন রাজনীতিতে চরিত্রহীন : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেনের রাজনৈতিক চরিত্র নষ্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি বার বার চরিত্রহীনতার পরিচয় দিয়েছেন। এই মইনুল একজন মার্জিত, উচ্চ শিক্ষিত সাংবাদিক মাসুদা ভাট্টিকে গণমাধ্যমে চরিত্রহীন বলে নিজের সেই রাজনৈতিক চিরাচরিত চরিত্রহীনতার পরিচয় দিলেন।
আজ রোববার বরিশালের বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিভি অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক মাসুদা ভাট্টিকে অপমান করায় মইনুল হোসেনকে ঘৃণা জানিয়েছেন সমস্ত নারী সমাজ। মাসুদা ভাট্টি একজন প্রখ্যাত ও আদর্শ সাংবাদিক, কিন্তু মইনুল হোসেন তা না। দেশের ৫৫ জন বরেণ্য সাংবাদিক এ ঘটনার জন্য মইনুল হোসেনকে ক্ষমা চাইতে বলেছেন।
তিনি আরো বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের রাজনৈতিক চরিত্র নষ্ট। কারণ তিনি ২০০৫ সালের ৩০ ডিসেম্বর শিবিরের একটি সমম্মেলনের প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি শিবিরের গুণকীর্তন করেছেন।
তোফায়েল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী খোন্দকার মোস্তাকের রাজনৈতিক দলের নেতা হয়েছিলো এই মইনুল হোসেন। এখন আবার শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট নারী নেত্রী মিসেস অনোয়ারা আহমেদ। বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




