মক্কা-মদিনায় কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। প্রথমবার দেশটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হলো। বৃহস্পতিবার থেকে এ কারফিউ কার্যকর হওয়ার কথা।
এর আগে দেশটির দুই নগরীসহ বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়েছিলো। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ কারফিউয়ের সময় ছিলো ১৬ ঘণ্টা করে। এবার তা বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হলো।
বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় নোটিশ আকারে জানানো হয়েছে। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল। তবে পবিত্র দুই নগরীর কিছু এলাকায় কড়াকড়িভাবে কারফিউ জারি থাকবে। তবে জরুরি কাজে (খাদ্য দ্রব্য ও ওষুধ) প্রাপ্ত বয়স্করা সকাল ৭টা থেকে বিকেল তিনটার মধ্যে নিতে পারবেন। বিকেল ৩টার মধ্যে তাদের বাসায় ফিরতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ফার্মেসী, খাবারের দোকান, গ্যাস স্টেশন এবং ব্যাংকিং পরিষেবা ব্যতীত মক্কা ও মদিনা শহরের আবাসিক স্থানগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
সিদ্ধান্তে আরও বলা হয়েছে যে ভাইরাসটির সম্ভাব্য সংক্রমণ সীমাবদ্ধ করার জন্য দুটি শহরের মধ্যে চলা প্রতিটি মোটরযানটিতে চালক ছাড়াও একজনকে থাকার অনুমতি দেওয়া হবে।
এর আগে মুসলিমদের সবচেয়ে পবিত্র এ জায়গায় ওমরাহ হজ স্থগিত করা এবং মক্কা ও মদিনার পবিত্র মসজিদসমূহসহ এর সমস্ত মসজিদে নামাজ নিষিদ্ধ করে দেশটির সরকার।
বুধবার (৩১ মার্চ) হজ ও ওমরাহ মন্ত্রী রাষ্ট্রীয় টিভিতে বলেছিলেন যে বার্ষিক হজ তীর্থযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা করার আগে করোনভাইরাস মহামারি সম্পর্কে আরও স্পষ্টতা না পাওয়া পর্যন্ত মুসলমানদের অপেক্ষা করার আহ্বান জানানো হয়।
প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, গেল ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৪৯ হাজারের বেশি মানুষের।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








